২০২৭ সালে রেকর্ড ছাড়াবে স্বর্ণের দাম, বাবা ভাঙ্গার দাবি নিয়ে হইচই

২০২৭ সালে রেকর্ড ছাড়াবে স্বর্ণের দাম, বাবা ভাঙ্গার দাবি নিয়ে হইচই

আন্তর্জাতিক ডেস্ক

inside-post

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বজুড়ে নগদ টাকার সংকট আর স্বর্ণের দামের ঊর্ধ্বগতির মধ্যে নতুন এক আলোচনা বেশ জমে উঠেছে। অন্ধ বুলগেরিয়ান রহস্যবাদী বাবা ভাঙ্গা ২০২৭ সাল নিয়ে নাকি এক ভয়ংকর ভবিষ্যৎবাণী করে গেছেন।  খবর উইয়নের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরতে থাকা গুঞ্জন বলছে, ২০২৭ সালের মধ্যে স্বর্ণের দাম এক লাফে ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম সোয়া দুই লাখ থেকে প্রায় আড়াই লাখ রুপি ছাড়িয়ে যাওয়ার কথাও বলা হচ্ছে।

তবে সত্যি বলতে, বাবা ভাঙ্গা নিজের হাতে কখনো কোনো ভবিষ্যৎবাণী লিখে যাননি। এগুলো মূলত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া গল্প বা অনুমান ছাড়া আর কিছু নয়। তাই এগুলোকে পুরোপুরি নিশ্চিত ভবিষ্যৎ হিসেবে না ভেবে কেবল জল্পনাকল্পনা বলেই ধরে নেওয়া ভালো।

অন্যদিকে, বড় বড় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও ২০২৭ সালের স্বর্ণের বাজার নিয়ে তাদের নিজস্ব হিসাব-নিকাশ সামনে এনেছে। জেপি মরগান জানিয়েছে, ২০২৭ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম আরও বেশ কিছুটা বেড়ে প্রতি ১০ গ্রাম দুই হাজার ডলারের উপরে চলে যেতে পারে। তবে এই দাম বাড়া-কমা সম্পূর্ণ নির্ভর করবে বিশ্ব রাজনীতি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর। এছাড়া ইউবিএস এবং ডয়েচে ব্যাংকের মতো প্রতিষ্ঠানও সামনে স্বর্ণের বাজার বেশ চাঙ্গা থাকবে বলেই মনে করছে।

সব মিলিয়ে, সাধারণ মানুষের মুখে মুখে ফেরা রহস্যবাদী বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীর কোনো পাকা প্রমাণ বা ভিত্তি নেই। তবে বিশ্ব অর্থনীতি আর বাজারের যা চালচলন, তাতে সোনা যে সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্রেই থাকবে, তাতে কোনো সন্দেহ নেই।

আরো দেখুন