জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০-এই শেষ বাংলাদেশ

হারারে টেস্ট
জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০-এই শেষ বাংলাদেশ
অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হওয়ায় যে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটারদের হাত নিশপিশ করে বলে মনে করা হয়, সেই জিম্বাবুয়ে এবার শান্ত-মুশফিকদের লজ্জায় ফেলে দিল।
হারারেতে আজ শুরু হওয়া দুই দলের একমাত্র টেস্টে বাংলাদেশকে ১৪০ রানে গুটিয়ে দিয়েছে জিম্বাবুয়ে, যা দলটির বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন রান ১০৭; ঢাকার জাতীয় স্টেডিয়ামে ২০০১ সালে।
আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়েন পেসারদের তোপে পড়ে বাংলাদেশের ব্যাটাররা।

১১৩/২ থেকে ১৪০/১০—মাত্র ২৭ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল করেন সর্বোচ্চ ৬০ রান। সাদমান ২০ আর শান্ত ১৯ রান করেন।
