কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে : হুইপ দুলু

কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে : হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এ কারণে বর্তমান সরকার কৃষি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
কৃষকদের স্বার্থ রক্ষা ও কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।’ 

রবিবার (৮ নভেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কৃষিবান্ধব সরকার। ক্ষমতায় আসার আগেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ঋণমুক্ত করার উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। কৃষকদের বাঁচিয়ে রাখা ও কৃষিকাজে উৎসাহিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।’তিনি আরো বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

 

সারের সংকট প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের ভোগান্তি কমাতে প্রতিটি ইউনিয়নে সার বিতরণের জন্য ডিলার বাড়ানো হয়েছে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে। যাতে সার সংগ্রহের জন্য কৃষকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়তে না হয়।

উদ্বোধন অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বুলবুলসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

inside-post
আরো দেখুন