নতুন চরিত্রের জন্য চুল কেটে ছোট করলেন সাই পল্লবী

নতুন চরিত্রের জন্য চুল কেটে ছোট করলেন সাই পল্লবী

বিনোদন ডেস্ক

‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয়ের পর এবার একেবারেই ভিন্ন রূপে পর্দায় আসছেন সাই পল্লবী। ‘ওএম : চ্যাপ্টার ১—উধিরাম : দ্য ব্লাড উড’ সিনেমায় একজন সিবিআই কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে।অবৈধ চন্দনকাঠের ব্যবসার তদন্তের দায়িত্বে থাকা এই চরিত্রের জন্য নিজের চুল ছোট করেছেন অভিনেত্রী। তার এমন পরিবর্তনে প্রথমে বেশ অবাক হয়েছিলেন মা-বাবাও।সম্প্রতি বিহাইন্ডউডস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাই পল্লবী জানান, সিনেমার গল্প শোনার পর চরিত্রটির উপস্থাপনা সম্পর্কে ধারণা পান তিনি। এরপর চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে নিজের চেহারায় পরিবর্তন আনেন।গল্পটি এতটাই পছন্দ হয়েছিল যে চুল ছোট করতে রাজি হয়ে যান তিনি।নতুন লুকের কথা প্রথমে ভিডিও কলের মাধ্যমে মাকে জানান সাই। কিন্তু মেয়ের ছোট চুল দেখে অবাক হয়ে যান তার মা। কেন এমন করেছেন, তা নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন।একপর্যায়ে কলও কেটে দেন। পরে বাবা ফোন করে জানতে চান, সাই পল্লবী উইগ পরেছেন কি না। তখন অভিনেত্রী তাকে জানান, চরিত্রের প্রয়োজনে চুল ছোট করেছেন। নতুন এই লুকের সঙ্গে মানিয়ে নিতে মা-বাবারও কিছুটা সময় লেগেছিল।সিনেমাটির পরিচালক রাজকুমার পেরিয়াসামিও জানিয়েছেন, চরিত্রটির জন্য সাইয়ের এই লুক প্রয়োজন ছিল।তার ভাষ্য, গল্পের প্রতি অভিনেত্রীর ভালোবাসা থেকেই এমন পরিবর্তন সম্ভব হয়েছে। পরিচালকের প্রতি আস্থা এবং চিত্রনাট্যের চাহিদা বিবেচনা করেই চুল ছোট করার সিদ্ধান্ত নেন সাই।শুটিংয়ের সময় নতুন লুক প্রকাশ্যে আসা ঠেকাতে মাথায় স্কার্ফ ব্যবহার করতেন অভিনেত্রী। মুক্তির আগে চরিত্রের চেহারা যেন ফাঁস না হয়, সে জন্যই ছিল এই সতর্কতা।এর আগে রাজকুমার পেরিয়াসামির পরিচালনায় ‘আমরান’ সিনেমায় অভিনয় করেছিলেন সাই পল্লবী। এবারও তার পরিচালনায় নতুন সিনেমায় দেখা যাবে তাকে।

‘ওএম’ সিনেমায় কারা আছেন‘ওএম : চ্যাপ্টার ১-উধিরাম : দ্য ব্লাড উড’ পরিচালনা করেছেন রাজকুমার পেরিয়াসামি। সিনেমাটিতে কাঠুরিয়ার চরিত্রে অভিনয় করছেন ধানুশ। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন মাম্মুট্টি। আরো আছেন শ্রীলীলা, সঞ্জয় স্বরূপ ও নাসিরুদ্দিন শাহ। তামিল সিনেমায় অভিষেক হতে যাচ্ছে নাসিরুদ্দিন শাহের।

ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করা হয়েছে। এতে সংগীত পরিচালনা করেছেন সাই অভয়ঙ্কর। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

inside-post
আরো দেখুন