নকআউট পর্বে নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলের ৩ খেলোয়াড়


কিন্তু এই ম্যাচে মিডফিল্ডার কাসেমিরো, লেফট ব্যাক দগলাস সান্তোস ও সেন্টার ব্যাক রজার ইবানিয়েজ হলুদ কার্ড দেখলেই শেষ বত্রিশের ম্যাচে নিষিদ্ধ হবেন। তিনজনই এখন পর্যন্ত একটি করে হলুদ কার্ড দেখেছেন।
বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় ফিফা হলুদ কার্ড ও শাস্তির নিয়মে একটি বড় পরিবর্তন এনেছে।
গ্রুপ পর্ব শেষ হওয়ার পর যখন নকআউট পর্ব বা দ্বিতীয় পর্ব শুরু হবে, তখন আগের কার্ডগুলো বাতিল হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগেও খেলোয়াড়দের কার্ডের হিসাব আবার নতুন করে শুরু হবে।
তবে কোনো খেলোয়াড় যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পান, তাহলে শেষ বত্রিশের (রাউন্ড অব থার্টি টু) ম্যাচে নিষিদ্ধ থাকবেন।