ক্যানসার জয় করে আবারও নতুন ক্যানসারের মুখোমুখি সামিয়া

ক্যানসার জয় করে আবারও নতুন ক্যানসারের মুখোমুখি সামিয়া

প্রথমবার ক্যানসারে আক্রান্ত হয়ে ইমিউনোথেরাপির মাধ্যমে সুস্থ হলেও এবার পরিস্থিতি ভিন্ন। কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ার আশঙ্কায় ভেঙে না পড়ে ইতিবাচক মানসিকতা বজায় রেখেছেন এই অভিনেত্রী। মানসিকভাবে প্রস্তুত থাকতে সম্প্রতি নিজের চুল ছোট করে ছেঁটে ফেলেছেন তিনি।
সামিয়া আফরিন বলেন, এই দীর্ঘ লড়াইয়ের পথ কতটা কঠিন তা কেবল ভুক্তভোগীরাই জানেন। কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে মানসিকভাবে দৃঢ় থাকাই সুস্থতার মূল চাবিকাঠি।
আগের মতোই মনোবল ধরে রেখে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার আশাবাদ ব্যক্ত করেন সামিয়া। একই সঙ্গে তিনি ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়ার প্রার্থনা জানিয়েছেন।
জেএইচআর