মিরপুরে ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বস্তিতে পথচারীরা

মিরপুরে ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বস্তিতে পথচারীরা
অনলাইন ডেস্ক
মিরপুর ১০ নম্বর গোলচত্বর, হোপ মার্কেট এলাকা, মিরপুর ১০ থেকে ১৪ নম্বর পর্যন্ত সড়ক, ১০ থেকে ১৩ নম্বর পর্যন্ত সড়ক, বিআরটিএর সামনের সড়ক এবং মিরপুর সুইমিং কমপ্লেক্স এলাকা সড়কের ফুটপাতগুলো দীর্ঘদিন ধরে হকারদের অবৈধ পসরা এবং স্থায়ী-অস্থায়ী দোকানে দখল হয়ে ছিল। এতে সাধারণ মানুষকে মূল সড়ক দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হতো, যা তৈরি করত মারাত্মক যানজট ও পথচারীদের জন্য নিরাপত্তাহীনতা।
অতীতেও বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিন পর পুনরায় ফুটপাত দখলের ঘটনা ঘটেছে। তাই নিয়মিত তদারকি ও পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন নগরবাসী।
