চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ফেনী জেলায় আগমণ ও বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রসহ বিভিন্ন অফিস পরিদর্শন করেন

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ফেনী জেলায় আগমণ ও বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রসহ বিভিন্ন অফিস পরিদর্শন করেন

ফেনী প্রতিনিধি:
inside-post

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬,

ছাগলনাইয়া থানা পরিদর্শনে আসলে ডিআইজি মহোদয়ের
জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশি কার্যক্রমের গুণগত মানোন্নয়ন এবং বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম গত ১১ নভেম্বর ২০২৬ . অপরাহ্নে ফেনী জেলায় আগমণ করেন।

তিনি ফেনী জেলার বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্র, রিজার্ভ অফিস, অস্ত্রাগার, রেশন স্টোর, মোটরযান শাখা, পুলিশ হাসপাতাল, ডি-স্টোর, সি-স্টোর, পুলিশ অফিস, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা বিশেষ শাখা (ডিএসবি) ও ট্রাফিক বিভাগ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট শাখাসমূহের সার্বিক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা এবং পুলিশ সদস্যদের আবাসন, চিকিৎসা, রেশন ও অন্যান্য কল্যাণসংশ্লিষ্ট সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার।

পরিদর্শনকালে ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি পুলিশি কার্যক্রমের গুণগত মানোন্নয়ন, জনবান্ধব পুলিশিং জোরদার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় ফেনী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন