গ্রিন জোনে বাংলাদেশের পাটজাত পণ্যের প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী

গ্রিন জোনে বাংলাদেশের পাটজাত পণ্যের প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে সোনালী আঁশ!

নিজস্ব প্রতিবেক, 
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, 

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) গ্রিন জোনে বাংলাদেশের ‘জুট প্যাভিলিয়ন’ গুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ রক্ষায় প্লাস্টিকের বিকল্প হিসেবে সোনালী আঁশ পাটের তৈরি নান্দনিক ও পরিবেশবান্ধব পণ্য বিশ্বমঞ্চে তুলে ধরতে এই প্যাভিলিয়নটি বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনের গ্রিন জোনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁকে প্যাভিলিয়নে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

PM Jute 03
এ সময় প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের ঐতিহ্যবাহী ও আধুনিক নানা ধরনের পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন। এ সময় সেখানে উপস্থিত যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

শিক্ষার্থীরা বাংলাদেশের পাটজাত পণ্য ও এ বিষয়ে তাদের পড়াশোনার আগ্রহের কথা জানান। তখন প্রধানমন্ত্রী বিশ্ববাসীর উদ্দেশে এক উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষ যেন সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, সে জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে আসুন আমরা একসঙ্গে কাজ করি।

PM Jute 01
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, এই প্রদর্শনীতে ব্যাগ, জুতা ও ব্লেজারসহ প্রায় ১২৯টি বৈচিত্র্যময় পাটজাত পণ্য স্থান পেয়েছে। এগুলো সম্পূর্ণ পরিবেশবান্ধব হওয়ার কারণে আন্তর্জাতিক বাজারেও এখন ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে। ইতোমধ্যে বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের এসব পণ্যের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছেন এবং অনেকে বাংলাদেশ থেকে পাটপণ্য আমদানির ইচ্ছাও ব্যক্ত করেছেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশ্ব জলবায়ু সম্মেলনে প্লাস্টিক বিকল্প হিসেবে বাংলাদেশের পরিবেশবান্ধব পাটপণ্যের এই নান্দনিক প্রদর্শনী আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

inside-post
আরো দেখুন