পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে

বিজিএমইএ সভাপতি
পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে

বিজিএমইএ সভাপতি বলেন, কারখানার ভেতরে ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে শ্রমিকরা কারখানায় এসে হাজিরা দিয়েই বের হয়ে যাচ্ছেন।
বিজিএমইএ সভাপতি আরো বলেন, মজুরি বোর্ড গঠনের প্রথম দিনই নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে, তা ঘোষণা করা হয়েছে। এরপরও অরাজক পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্য হতে পারে মালিকপক্ষকে চাপের মুখে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করানো। আবার এর পেছনে কারো কারো অন্য কোনো অভিসন্ধিও থাকতে পারে।