ডা: জুবায়েরের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদসহ চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চিকিৎসকরা

ডা: জুবায়েরের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদসহ চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চিকিৎসকরা

 

কুমিল্লা প্রতিনিধি:১৮ জুন ২০২৬

inside-post

আজ দুপুরের দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সম্মিলিত চিকিৎসক সমাজের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কুমিল্লায় কর্মরত চিকিৎসকরা ছাড়াও ইন্টার্ন চিকিৎসকরাও অংশগ্রহণ করেন।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মির্জা তায়েবুল ইসলাম,, কুমিল্লা জেলা ড্যাবের সাবেক সভাপতি  ইউরোলজী বিভাগীয় প্রধান  অধ্যাপক ডাক্তার মাসুম হাসান, বিপিএমপিএ কুমিল্লার সভাপতি ডাক্তার আবু তাহের মুহিত, ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুর রহমান এনডিএফ কুমিল্লা সভাপতি ডাক্তার জহির উদ্দিন বাবার, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার আরিফ মোরশেদ এছাড়াও মেডিকেল অফিসার অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন ডাক্তার রবি , ডাক্তার নাজমুল হাসান, ডাক্তার সাগর মাসুদ,ডা: সৈয়দ মো: হাফিজুর রহমান তুহিন, ডাক্তার হানিফ,ডাক্তার নিলয় ডাক্তার ইসমাইল

চিকিৎসক জুবায়েরের ওপর হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, কুমিল্লা নগরের বেসরকারি হাসপাতাল মেডিকমপ্লেক্সে ডা:জুবায়েরের ওপর হামলাকারী আসামিদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।তা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি উচ্চারণ করেন চিকিৎসক নেতৃবৃন্দরা।একই সাথে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ও কর্তব্যরত চিকিৎসক,স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা আইন প্রণয়নসহ এবং হামলাকারিকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে আইন করে দ্রুত কার্যকরের দাবি জানান বক্তারা।

 

 

 

 

 

আরো দেখুন