লক্ষ্মীপুরের আলোচিত হত্যাকাণ্ডের ০৪টি মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লার হোমনার দাফন সম্পন্ন

লক্ষ্মীপুরের আলোচিত হত্যাকাণ্ডের ০৪টি মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লার হোমনার দাফন সম্পন্ন ।
কুমিল্লা প্রতিনিধি: ২৭ জুন ২০২৬,

কুমিল্লার হোমনার লটিয়ায় গ্রামে লক্ষীপুরে খু’ন হওয়া একই পরিবারের মা মেয়েসহ ৪ জনের জানাজা ও দাফন সম্পন্ন। শুক্রবার রাত ১০ টায় লটিয়া ঈদগাহ মাঠে জানাজায় শেষে তাদের দাফন করা হয়। লক্ষ্মীপুরে প্রথম জানাজা শেষে চারটি লাশ নিয়ে আসা হয় গ্রামের বাড়ি হোমনার লটিয়ায়, রাত ১০ টা কুমিল্লা হোমনা পৌরসভার লটিয়া গ্রামের ঈদগাহ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়, জানাজা নামাজের ইমামতি করেন মাওলানা শামসুল হক, এসময় জানা যায় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ শত- শত মানুষ অংশগ্রহণ করেন । এ সময় উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্যে এই হত্যাকাণ্ডের প্রতি তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়, বক্তারা জানান সরকারকে এই হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে । জানাজা শেষে তাদেরকে হোমনা পটিয়া গ্রামের কবরস্থানে পাশাপাশি সমাদিত করা হয় ।