ডেঙ্গু শনাক্ত লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় ২১৬৭

ডেঙ্গু শনাক্ত লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় ২১৬৭
নিজস্ব প্রতিবেদক
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা লাখ ছাড়িয়ে এক লাখ এক হাজার ৪৪২ জনে দাঁড়াল।
প্রতিবেদনে রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
অক্টোবরে বাড়ছে আরো। গত মাসে অর্থাৎ সেপ্টেম্বর ৪৩ হাজার ৭৭৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগের মাসে আগস্টে যা ছিল ২০ হাজার ৫৩৬।
প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে চলতি অক্টবরো এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
