কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি হায়েস মাইক্রোবাসসহ ৮৯ কেজি ভারতীয় গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি হায়েস মাইক্রোবাসসহ ৮৯ কেজি ভারতীয় গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি:

 

inside-post
     ৫ অক্টোবর, ২০২৬,

 

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি হায়েস মাইক্রোবাসসহ ৮৯  কেজি ভারতীয় গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
সোমবার (৫ অক্টোবর) ভোর ৬টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন গীতবাড়ি বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় একটি হায়েস মাইক্রোবাসের ভেতর থেকে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গীতবাড়ি বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
উদ্ধার করা হায়েস মাইক্রোবাস ও মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
আরো দেখুন