অনুমতি ছাড়া কর্মস্থল না ছাড়তে বিচারকদের সুপ্রিম কোর্টের নির্দেশনা

অনুমতি ছাড়া কর্মস্থল না ছাড়তে বিচারকদের সুপ্রিম কোর্টের নির্দেশনা
আগের সার্কুলারগুলোর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সব বিচার বিভাগীয় কর্মকর্তাকে পুনরায় নিম্নোক্ত নির্দেশ দেওয়া হয়েছে—প্রতি কর্মদিবসে যথাসময়ে নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মদিবসে কর্মস্থল ত্যাগ করা যাবে না এবং সপ্তাহান্তে পরবর্তী কার্যদিবসে যোগদানে বিলম্ব করা যাবে না।
নির্ধারিত সময় অনুযায়ী বিচারিক কার্যক্রম শুরু করে এজলাস সময়ের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে এবং যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময়ের আগে কার্যক্রম শেষ করা যাবে না।
সার্কুলারে বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্য বা লঙ্ঘন করা সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং প্রযোজ্য বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
