বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের ৩৬ সদস্যকে সংবর্ধনা

বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের ৩৬ সদস্যকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্য এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কিলো ফ্লাইটের সদস্যসহ মোট ৩৬ জনকে সংবর্ধনা দেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় মাত্র তিনটি বিমান নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে এ বাহিনী অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র ও ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ।

 

বিমান বাহিনীর পরিচালন ও প্রশাসনিক সক্ষমতা বাড়াতে বেশ কয়েকটি প্রকল্প নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে বেশ কিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

বিমান বাহিনী প্রধান আরো বলেন, মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্য ও কিলো ফ্লাইটের সদস্যদের সাহসী অবদান ও আত্মত্যাগ বর্তমান প্রজন্মের বিমানসেনাদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান সংবর্ধিত ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের উপহারসামগ্রী দেন। এ সময় বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ঘাঁটির বিমানসেনারা উপস্থিত ছিলেন।

inside-post
আরো দেখুন