দেশে নৈরাজ্য সৃষ্টি করতে একটি গোষ্ঠী সর্বদা সক্রিয় : রিজভী
Share
দেশে নৈরাজ্য সৃষ্টি করতে একটি গোষ্ঠী সর্বদা সক্রিয় : রিজভী
অনলাইন ডেস্ক
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
বুধবার এক বিবৃতিতে রাজু মোল্লাকে হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এ ছাড়া রাজু মোল্লার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।খুনখারাবির মাধ্যমে দেশের মধ্যে অশান্তি ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে একটি গোষ্ঠী সর্বদা সক্রিয় রয়েছে জানিয়ে বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শারীরিক নির্যাতনে রাজু মোল্লাকে হত্যার ঘটনা সেটিরই ধারাবাহিকতা। খুন-জখমের মাধ্যমে দেশের ভেতর অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের কোনো বিকল্প নেই। সরকারসহ দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের রুখে দিতে হবে।এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।