আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: রিজভী

আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: রিজভী
অনলাইন ডেস্ক

সব ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের বিষয়ে সরকার সতর্ক রয়েছে। গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা থেমে নেই। দেশের ভেতরে ও বাইরে থেকে ইন্ধন পেয়ে তারা গোপনে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। কোথাও বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, কোথাও গাড়িতে আগুন দিচ্ছে। পোশাকশিল্পেও অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, তাদের মালিকানাধীন কিছু পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে। তবে এসব পরিস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা কোনোভাবেই সফল হবে না বলেও মন্তব্য করেন রিজভী।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী দিনে গণতন্ত্র এগিয়ে নেবে নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি। নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। অতীতে যেভাবে বিএনপি এসব ষড়যন্ত্র নস্যাৎ করেছে, একইভাবে আগামী দিনেও সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে দলটি।
আমান উল্লাহ আমান বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটি জীবন দিয়ে কাজ করবে।
এ সময় মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, জনগণকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই সমাধিস্থল ও এর আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাধিস্থলে জড়ো হতে থাকেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা প্রয়াত দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এস এম জাহাঙ্গীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।