নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আহত আরো ১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আহত আরো ১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ  প্রতিনিধি
​নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম রঞ্জিত (৪৫)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ এবং পাশার ৮৭ শতাংশ পুড়ে গিয়েছিল। শরীরের বড় অংশ পুড়ে যাওয়ার পাশাপাশি দুজনেরই শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

​প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় রতন মিয়ার মালিকানাধীন রতন ডাইং কারখানায় গ্যাসের লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং দগ্ধ রঞ্জিত ও পাশাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, কারখানাতে গ্যাস লাইনে লিকেজ হয়ে গ্যাস জমে ছিল।

বৈদ্যুতিক স্পার্ক বা যেকোনো আগুনের সংস্পর্শে আসতেই বিস্ফোরণ ঘটে। 

inside-post
আরো দেখুন