সেঞ্চুরিয়নে এখন বাংলাদেশের উইকেট বৃষ্টি

সেঞ্চুরিয়নে এখন বাংলাদেশের উইকেট বৃষ্টি

ক্রীড়া ডেস্ক
সেঞ্চুরিয়নে বেরসিক বৃষ্টি থামার কয়েক ঘণ্টা হয়েছে। কিন্তু বৃষ্টি এখনো থামেনি।

এই বৃষ্টি অবশ্য প্রকৃতি প্রদত্ত নয়, বাংলাদেশের উইকেট বৃষ্টি। টস হেরে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরিয়নে তাই এখন বাংলাদেশের উইকেট বৃষ্টি চলছে। 

তাতে প্রথম টেস্ট হারা বাংলাদেশ সিরিজে ফেরার বিপরীতে দ্বিতীয় টেস্টে এখন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে। দলীয় স্কোর তিন অঙ্ক স্পর্শ না করতেই ৬ উইকেট হারিয়ে বসেছে।

এক সেশনেই বাংলাদেশের ব্যাটিং অর্ডার শেষ।ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে আছে। আনরিখ নরকিয়া-মার্কো ইয়ানসেনদের গতির সামনে নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসছেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা।

শুরুটা হয়েছে ইনিংসের দ্বিতীয় ওভারে।

তানজিদ হাসান তামিম ব্যক্তিগত ৩ রানে ইয়ানসেনের বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে। দ্বিতীয় উইকেটের দলের সর্বোচ্চ ৩৪ রানের জুটি গড়ে ধাক্কা সামলানোর কাজটা করছিলেন মুমিনুল হক ও মাহফিজুল ইসলাম রবিন।কিন্তু নরকিয়া বোলিংয়ে আসতেই টালমাটাল বাংলাদেশের ব্যাটিং। নিজের দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানে তিনি। শুরুটা রবিনকে দিয়ে।

ইনিংসের ১৪তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড করেন নরকিয়া। তাতে ২৩ রানেই থেমে যায় ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা বাংলাদেশি ব্যাটারের ইনিংস। 

দুই বল বিরতি দিয়ে এবার শান্তকে ড্রেসিংরুমের পথ দেখন নরকিয়া। ব্যক্তিগত ৪ রানের বাউন্ডারিটা আউট হওয়ার আগের বলে হাঁকিয়েছিলেন শান্ত।

এরপর একে-একে সতীর্থদের দেখানো পথে ড্রেসিংরুমের চেয়ার দখল করলেন মুমিনুল (১৮)-লিটন দাস(৮)-তাওহিদ হৃদয় (১৯)। শেষ স্বীকৃত ব্যাটার বলতে এখন মাঠে মুশফিকের বদলে সুযোগ পাওয়া জাকের আলী অনিক। রানের খাতা এখনো খুলতে পারেননি।

টি বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের স্কোর এখন ৬ উইকেটে ৮৫ রান। বোলারদের নিয়ে কতদূর যেতে পারবেন জাকের সেটাই এখন দেখার বিষয়।

inside-post
আরো দেখুন