জাকিরুল-ফেরদৌসের ব্যাটে ড্যাফোডিলকে সহজে হারাল ইউল্যাব

এবিজি ইউনিভার্সিটি কাপ

জাকিরুল-ফেরদৌসের ব্যাটে ড্যাফোডিলকে সহজে হারাল ইউল্যাব

inside-post
ক্রীড়া ডেস্ক
এবিজি ইউনিভার্সিটি কাপের গ্রুপ ‌‌‌‘এ’-তে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (ডিআইইউ) হারিয়ে টানা দুই জয় তুলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব)। ড্যাফোডিলের ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ইউল্যাব।৪ বল হাতে রেখে পাওয়া জয়ে শেষ সময়ে ১২ বলে ১২ রান যখন লাগবে ইউল্যাবের। সাজিদের ১৮তম ওভারে পরপর সৌরভ ও নিলয়ের উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে ড্যাফোডিল। তবে ফেরদৌসের অপরাজিত ৫২ রানে ভর জয় নিশ্চিত করে ইউল্যাব।

মঙ্গলবার (৮ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে হেরে আগে ব্যাট করতে নেমে ডিআইইউর ওপেনার রিয়াজুলের অর্ধশত ও তন্ময়ের ঝোড়ো ২২ রানে ভর করে নিধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রানের লড়াকু লক্ষ্য দেয় ডিআইইউ।জবাবে ব্যাট করতে নেমে নেমে শুরুতেই রানের খাতা খোলার আগেই ওপেনার ফারহান সাজঘরে ফিরলে বিপাকে পড়ে ইউল্যাব। তবে শুরুর ধাক্কা সামলে জাকিরুল ও ফেরদৌস ১১৪ রানের জুটি বিশাল গড়েন।

৪৫ বলে ৭৭ রানে জাকিরুল ফিরলেও একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে এগিয়ে নেন ফেরদৌস। ৪২ বলে দুই চার ও তিন ছক্কায় ৫২ রানের অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি।

শেষ বলে চার মেরে দলকে জয় এনে দেন পিয়াল। ড্যাফোডিলের হয়ে সাজিদ নেন ২ট উইকেট। ১টি করে উইকেট নেন শাহাদাত ও প্রিতম।

এর আগে দুই ওপেনার আবির ও রিয়াজুলের ব্যাটে ভালো শুরু করে ডিআইইউ।

ম্যাচের ৬ষ্ঠ ওভারে ইউল্যাবকে ব্রেক থ্রো এনে দেন পিয়াল।

তার দুর্দান্ত ডেলিভারিতে পরাস্ত হয়ে ১৫ বলে ১৯ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন আবির।এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ক্রিজে থেকে রানের চাকা সচল রাখে রিয়াজুল। আউট হওয়ার আগে ৫১ বলে ৬৪ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি।এছাড়া জামানের ১৫ বলে ১৬ এবং শেষ দিকে মাকসুদুরের ১০ বলে ঝোড়ো ২২ রানে ১৬৫ তুলতে সক্ষম হয় ড্যাফোডিল।

ইউল্যাবের বোলারদের মধ্যে জোবায়ের ছিলেন কিছুটা সফল। তিনি নেন তুলে নেন ২ উইকেট। এছাড়া নিলয়, পিয়াল, রাকিব এবং নাঈম ১টি করে উইকেট নেন।

দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আগামী রবিবার (২৫ অক্টোবর) মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’।

জমজমাট এই আসরের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টস।

আরো দেখুন