নিখোঁজের ১০ ঘণ্টা পর বাবাকে খুঁজে পেলেন মেঘলা মুক্তা

নিখোঁজের ১০ ঘণ্টা পর বাবাকে খুঁজে পেলেন মেঘলা মুক্তা

অনলাইন ডেস্ক
অবশেষে নিখোঁজ বাবার সন্ধান পেয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। প্রায় ৯-১০ ঘণ্টা খোঁজাখুঁজির পর বাবাকে ফিরে পেয়েছেন তিনি।মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ সুখবর জানান অভিনেত্রী। বাবাকে খুঁজে পেতে সহযোগিতা করায় সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে মেঘলা লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আজ আমরা আমাদের বাবাকে ফিরে পেয়েছি। যাঁরা আমার বাবার জন্য দোয়া করেছেন, ছবি ও পোস্ট শেয়ার করেছেন এবং সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

এর আগে সোমবার রাত ৮টার দিকে রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা হয়েছিলেন মেঘলার বাবা।

রাত ৮টা ৫০ মিনিটে মেয়ের সঙ্গে শেষবার কথা হয় তার। এর পর থেকে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে ফেসবুকে বাবার ছবি দিয়ে সবার সহযোগিতা চান মেঘলা। 

বাবার অসুস্থতার কথা জানিয়ে অভিনেত্রী বলেছিলেন, উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতালেও খোঁজ নেওয়া হয়েছে। পরে উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

inside-post
আরো দেখুন