পারশা মাহজাবীনের স্বামীকে খুঁজতে নেটিজেনদের ‘গোয়েন্দাগিরি’

পারশা মাহজাবীনের স্বামীকে খুঁজতে নেটিজেনদের ‘গোয়েন্দাগিরি’

বিনোদন প্রতিবেদক
বিয়ের খবর প্রকাশ করলেও স্বামীর পরিচয় প্রকাশ্যে আনেননি সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করলেও প্রতিবারই কৌশলে ঢেকে রেখেছেন তার মুখ।

আর এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নেটিজেনদের অনুসন্ধান। বিভিন্ন সূত্র মিলিয়ে তাদের একাংশের দাবি, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসাদ নূরকে বিয়ে করেছেন পারশা। 

গত ৭ নভেম্বর ফেসবুকে স্বামীর সঙ্গে আরও একটি ছবি প্রকাশ করেন পারশা। ছবিতে তার পরনে ছিল শাড়ি।

আর স্বামীর মুখ ঢেকে রাখতে দেখা যায় পদ্মফুল দিয়ে। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, ‘পুরুষ মানুষ ললিপপের ন্যায়, যার মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য। খোসা ছাড়ানো কলায় মাছি বসবে, অনাবৃত মিষ্টিতে পোকামাকড়ের উপদ্রব ঘটবে, এটাই প্রকৃতির স্বাভাবিক বিধান। এমতাবস্থায় পিঁপড়া কিংবা মাছির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা নিতান্তই অযৌক্তিক।ভালো ঘরের পুরুষেরা রূপ যৌবন দেখিয়ে বেড়ায় না। স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান।’
 

পারশার এই পোস্টের পরই নেটিজেনদের অনুসন্ধান আরও জোরালো হয়। তাদের দাবি, গত ২১ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাঞ্জাবি পরা একটি ছবি প্রকাশ করেছিলেন আসাদ নূর। সেখানে তার পাশে দেখা গিয়েছিল লাল শাড়ির আঁচল।নেটিজেনদের মতে, ৭ নভেম্বর প্রকাশিত পারশার ছবির শাড়ির আঁচলের সঙ্গে সেটির মিল রয়েছে।

 

শুধু শাড়ির আঁচল নয়, দুই ছবিতে পুরুষের পোশাকেও মিল খুঁজে পেয়েছেন অনেকে। তাদের দাবি, আসাদ নূরের ২১ অক্টোবরের ছবিতে থাকা পাঞ্জাবির সঙ্গে পারশার স্বামীর পরনের পাঞ্জাবির মিল রয়েছে। এ ছাড়া ইনস্টাগ্রামে দুজনের পরস্পরকে অনুসরণ করা এবং বর্তমানে দুজনেরই কলকাতায় অবস্থানের বিষয়টিও সামনে আনছেন নেটিজেনরা।

এসব সূত্র মিলিয়েই পারশার স্বামী হিসেবে আসাদ নূরের নাম আলোচনায় এনেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ। তবে বিষয়টি নিয়ে সরাসরি কিছু জানাননি পারশা।

বরং বিষয়টি নিয়ে নেটিজেনদের কৌতূহল উপভোগ করছেন বলে জানিয়েছেন এই শিল্পী। গণমাধ্যমকে এক বাক্যে তিনি বলেন, ‘খেটে খাক’। অর্থাৎ স্বামীর পরিচয় খুঁজে বের করার দায়িত্ব নেটিজেনদের ওপরই ছেড়ে দিয়েছেন পারশা।

inside-post
আরো দেখুন