মক্কা থেকে ‘বিয়ের খবর’ দিলেন নাজনীন নীহা?

মক্কা থেকে ‘বিয়ের খবর’ দিলেন নাজনীন নীহা?

বিনোদন প্রতিবেদক
ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহার প্রেমের সম্পর্কের খবর আগেই প্রকাশ্যে এসেছিল। গত জুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে একজনের সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা জানিয়েছিলেন তিনি।

তবে সেই সম্পর্ক প্রেম, বাগদান নাকি বিয়ে—তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি অভিনেত্রী। 

এবার সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে গিয়ে বিয়ের ইঙ্গিত দিলেন নীহা। রবিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি প্রকাশ করেন তিনি। একটি ছবিতে দেখা যায়, পবিত্র কাবার সামনে এক ব্যক্তি তাকে জড়িয়ে ধরে আছেন।

দুজনেরই মুখ কাবার দিকে থাকায় পেছন থেকে তোলা ছবিতে কারও চেহারা দেখা যায়নি। অন্য ছবিতে দেখা যায়, কাবার পটভূমিতে একে অপরের হাত ধরে আছেন তারা। 

ছবির সঙ্গে দেওয়া বার্তায় বিয়ের ইঙ্গিতও দিয়েছেন নীহা। তিনি লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।

আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’ 

নীহার এই বক্তব্যে তার বিয়ের বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তার সাড়া পাওয়া যায়নি।

পোস্টের শেষে অভিনেত্রী আরো লিখেছেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

এদিকে নীহার পোস্টে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন অনুসারীরা।

তবে কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, সেই পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। আগে থেকেই এক পাকিস্তানি যুবকের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছিল। তবে এ বিষয়ে কখনো মুখ খোলেননি নীহা। এবার বিয়ের ইঙ্গিত দিলেও সঙ্গীর পরিচয় নিয়ে নীরবই থাকলেন তিনি। 

inside-post
আরো দেখুন