‘ম্যান অব টুমরো’তে আসছেন ওয়ান্ডার উইম্যান

‘ম্যান অব টুমরো’তে আসছেন ওয়ান্ডার উইম্যান

বিনোদন ডেস্ক

ডিসি ইউনিভার্সের নতুন সিনেমা ‘ম্যান অব টুমরো’তে দেখা যেতে পারে জনপ্রিয় সুপারহিরো চরিত্র ওয়ান্ডার উইম্যানকে। চরিত্রটিতে অভিনয় করতে পারেন অভিনেত্রী আদ্রিয়া আরজোনা।

এর আগে গত জুনে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ‘ম্যান অব টুমরো’ সিনেমায় ওয়ান্ডার ওম্যান চরিত্রে অভিনয় করছেন আদ্রিয়া।

সে সময় ভক্তদের ধারণা ছিল, তিনি হয়তো ডিসির আরেক চরিত্র ম্যাক্সিমার ভূমিকায় থাকবেন। তবে ওই প্রতিবেদনের সূত্রের দাবি ছিল, আদ্রিয়াকে ওয়ান্ডার ওম্যান হিসেবেই দেখা যাবে।পরবর্তী সময়ে আগস্টে জানা যায়, সিনেমাটিতে তার উপস্থিতি হতে পারে অতিথি চরিত্রে। ২৬ আগস্ট সিনেমাটির শুটিং শেষ হওয়ার আগে শেষ কয়েক সপ্তাহে দৃশ্যধারণে অংশ নেন তিনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ডিসি স্টুডিওতে নেতৃত্বের পরিবর্তনের খবরও এসেছে।

স্কাইড্যান্সের ঘোষণায় জানানো হয়েছে, জেমস গান ও পিটার সাফরান ডিসি স্টুডিওর দায়িত্ব ছাড়ছেন। আগামী ১ ডিসেম্বর থেকে জেরেমি ল্যাচাম দায়িত্ব নেবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।‘ম্যান অব টুমরো’ সিনেমাটি ২০২৭ সালের ৯ জুলাই মুক্তির কথা রয়েছে। এতে ওয়ান্ডার ওম্যানের উপস্থিতি এবং আদ্রিয়া আরজোনার চরিত্র নিয়ে ডিসির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

inside-post
আরো দেখুন