হাম উপসর্গে আরো দুজনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

হাম উপসর্গে আরো দুজনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪২১ জন রোগী এসেছে।

সোমবার (১২ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে।

এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৪ জনে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৮৯ জন, রাজশাহীতে ৩২ জন, সিলেটে ১৪৪ জন, চট্টগ্রামে ২৭২ জন, বরিশালে ১৩৭ জন, ময়মনসিংহে ৯৫ জন, খুলনায় ১১৩ জন এবং রংপুরে ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৬৬৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে।

এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৫৭৩ জন।
inside-post
আরো দেখুন