সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী

সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
মহড়া শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে। এর সাক্ষী হতে পেরে আমি গর্বিত। জাতির ইতিহাসে এটিই সর্বপ্রথম যৌথ সামরিক মহড়া, যেখানে তিন বাহিনীর স্পেশাল ফোর্স একসঙ্গে অনুশীলন সম্পন্ন করেছে।’
এর আগে প্রথমবারের মতো প্রতীকী এই যুদ্ধক্ষেত্র পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা। সশরীরে যুদ্ধক্ষেত্রে উপস্থিত সরকারপ্রধানের সামনে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।
মহড়ায় আকাশ থেকে প্যারা-কমান্ডোদের অবতরণ ও শত্রুর ঘাঁটি লক্ষ্য করে অবস্থানের মাধ্যমে বিমানবাহিনীর সক্ষমতা তুলে ধরা হয়।
