জুলাই স্পিরিটে গঠিত ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স এর আহবায়ক হয়েছেন নাভিদ নওরোজ শাহ্

জুলাই স্পিরিটে গঠিত ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স এর আহবায়ক হয়েছেন নাভিদ নওরোজ শাহ্

নিজস্ব প্রতিবেদক :

inside-post

জুলাই স্পিরিটে গঠিত পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ) এর ১৭৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। গত ১৯ জানুয়ারি সংগঠনের ফেসবুক পেজে এক প্রেস রিলিজ দিয়ে উক্ত কমিটি প্রকাশ করা হয়। এনপিএ আত্মপ্রকাশ করে গত মাসের ৬ তারিখে নগরীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেন উক্ত অনুষ্ঠানে এনপিএ’ র আহবায়ক হিসেবে জনাব নাভিদ নওরোজ শাহ্ এবং সদস্য সচিব হিসেবে জনাব তৌহিদ হোসেন এর নাম ঘোষণা করেন। নাভিদ নওরোজ একজন আইন পেশাজীবী, জাতীয় নাগরিক পার্টি – এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক। প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য সচিব তৌহিদ হোসেন পেশায় উন্নয়ন কর্মকর্তা, সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন আবদুল্লাহ আল ফয়সাল যিনি পেশায় ইনভেস্টমেন্ট ব্যাংকার, এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন খন্দকার আল ইমরান নাঈম যিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

এনপিএ তাদের ঘোষণাপত্রে পেশাজীবীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার করেছে। ১৭৭ সদস্যের আহবায়ক কমিটিতে কর্পোরেট কর্মকর্তা, উন্নয়ন পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক, শিল্পী নানান পেশার মানুষ আছেন। পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়ে সংগঠনের বিস্তৃতি ঘটবে।

পুরো আহবায়ক কমিটি নিম্নরূপ-

আরো দেখুন