তনু হত্যা মামলা : তিনদিনের রিমান্ড শেষে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমান কু‌মিল্লা কারাগারে

তনু হত্যা মামলা : তিনদিনের রিমান্ড শেষে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমান কু‌মিল্লা কারাগারে

কুমিল্লা প্রতিনিধি :

inside-post

কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে জেল হাজ‌তে পাঠানো হয়েছে।

 শনিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমানের আদালত এই নির্দেশ দেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, তিন দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার হাফিজুর রহমানকে আদালতে উপস্থাপন করা হয়। শনিবার দুপুরে বিচারক আব্দুল্লাহ আমানের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে।

তদন্ত কর্মকর্তা আরো জানান, দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে গত বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গ্রেপ্তারকৃত সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক ওই আদেশ দেন।

মামলার আসামি সাবেক হাফিজুর রহমানকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

গত ৬ এপ্রিল এই আলোচিত মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন— অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন।

 এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং ৪টি সংস্থার ৭ তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।

আরো দেখুন