বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত

বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত

কুমিল্লা প্রতিনিধি
পরে বন বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে কচ্ছপগুলোকে তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে।বিজিবি প্রেসরিলিজে জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ জুলাই ২০২৬ তারিখে কসবা উপজেলার সালদানদী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।


এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কচ্ছপগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৬৫টি কচ্ছপ উদ্ধার করা হয়।
এর মধ্যে ৪টি বড় আকারের পেপসেল টারটেল এবং ৬১টি ছোট আকারের সন্দি কাসিম প্রজাতির কচ্ছপ রয়েছে।বিজিবি জানায়,উদ্ধারকৃত কচ্ছপগুলো দেশের প্রচলিত আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিধিমালা অনুযায়ী বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে বিজিবির সদস্যরা সালদানদীর প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন।

বিজিবি জানায়,অবমুক্তকরণ কার্যক্রমে সালদানদী কোম্পানি কমান্ডার নাঃ সুবেঃ মো. মাসুদ, সামাজিক বন বিভাগ কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেহার ইসলাম চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বিজিবির পক্ষ থেকে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বন্যপ্রাণী পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, মানবপাচার ও বন্যপ্রাণী পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

inside-post
আরো দেখুন