বাজার থেকে বাড়ি ফেরার পথে যুবলীগ নেতা খুন

বাজার থেকে বাড়ি ফেরার পথে যুবলীগ নেতা খুন

গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পৌর যুবলীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম ওরফে হীরাকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে। শনিবার (৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার রেলওয়ে স্টেশন এলাকার তোরাই মোড়ে এ ঘটনা ঘটে।নিহত শরিফুল ইসলাম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জাবেদ ভূইয়ার ছেলে। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
নিহতের স্বজনরা অভিযোগ তুলে জানান, শরিফুলের সঙ্গে গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের কামরুলের বন্ধুত্ব ছিল। সম্প্রতি তাদের মধ্যে টাকা-পয়সা নিয়ে বিরোধ চলছিল।
শনিবার সকালে গোয়ালন্দ বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন শরিফুল। তোরাই মোড় এলাকায় পৌঁছালে কামরুল ছুরি নিয়ে হামলা করেন। এতে শরিফুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, সকালে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে অর্থের লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
inside-post
আরো দেখুন