প্রজন্মের পর প্রজন্ম সালমান শাহর অরা ধারণ করছে : অপূর্ব

প্রজন্মের পর প্রজন্ম সালমান শাহর অরা ধারণ করছে : অপূর্ব
সম্প্রতি আবারও আলোচনায় এসেছে সালমান শাহর মৃত্যুর ঘটনা। তিন দশক পর মামলাটিতে নতুন করে আইনি তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে মামলার আসামিদের একজন গ্রেপ্তারও হয়েছেন।
এমন সমসাময়িক ইস্যুর মধ্যেই অপূর্বর কাছে জানতে চাওয়া হয়েছিল, সালমান শাহকে আপনি কিভাবে দেখেন—এমন প্রশ্নের জবাবে কালের কণ্ঠকে তিনি বলেন, ‘উনি এত সুদর্শন ছিলেন, মনে রাখার মতো এবং প্রজন্মের পর প্রজন্ম ধারণ করে রাখার মতো একজন ছিলেন সালমান শাহ।
অপূর্বর কথায়, সালমান শাহ শুধু একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ছিলেন না, বরং তার নিজস্ব স্টাইল, ব্যক্তিত্ব ও পর্দায় উপস্থিতি তাকে সময়ের সীমানা ছাড়িয়ে অনন্য এক তারকায় পরিণত করেছে। মৃত্যুর তিন দশক পরও নতুন প্রজন্মের কাছে তার আবেদন এতটুকু কমেনি। বরং সময়ের সঙ্গে তার প্রভাব আরও বিস্তৃত হচ্ছে।
‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে সালমান শাহর জীবনের নানা অধ্যায় উঠে এসেছিল।
আর সালমান শাহকে নিয়ে সাম্প্রতিক আলোচনা যেন আরো একবার মনে করিয়ে দিচ্ছে—বাংলা চলচ্চিত্রে তার প্রভাব কতটা গভীর ও দীর্ঘস্থায়ী।
উল্লেখ্য, ঠিক তিন দশক আগে আজকের এই দিনে (৬ সেপ্টেম্বর) ঢালিউডে নেমে এসেছিল শোকের ছায়া। মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার চলে যাওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছিল এক অপূরণীয় শূন্যতা। সময়ের হিসাবে আজ সেই শূন্যতার তিন দশক পূর্ণ হলো। অথচ এত বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ রয়ে গেছেন অপ্রতিদ্বন্দ্বী এক রাজপুত্র হয়ে।
