আবারও সন্তান নিলেন পরীমনি

আবারও সন্তান নিলেন পরীমনি

 বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৬,

inside-post
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় পরীমনি। ব্যক্তিজীবনের নানা ঘটনা ও অনুভূতির কথা প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার একটি শিশুকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

সোমবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করেন পরীমনি। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘তিন নাম্বার জন ডান।’ এরপরই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি আবারও কোনো শিশুকে দত্তক নিয়েছেন অভিনেত্রী?

ছবিটির মন্তব্যের ঘরে এক ব্যক্তি জানতে চান, শিশুটি ছেলে নাকি মেয়ে। জবাবে পরীমনি জানান, এটি ছেলে।

এরপর আরও অনেকে জানতে চান, ভবিষ্যতে তিনি আরও সন্তান নেবেন কি না। এমন প্রশ্নের জবাবে পরীমনি লেখেন, ‘৯৭ ইনশাল্লাহ।’

শিশুদের প্রতি পরীমনির ভালোবাসার বিষয়টি অবশ্য নতুন নয়। ব্যক্তিজীবনের বিভিন্ন বিশেষ মুহূর্তেও তাকে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে।

এ ছাড়া ‘মা’ সিনেমায় তাঁর সন্তানের চরিত্রে অভিনয় করা শিশুটির প্রতিও বিশেষ মমতা দেখিয়েছিলেন এই অভিনেত্রী।

প্রায় দুই বছর আগে কন্যাশিশু সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেওয়ার কথা জানিয়েছিলেন পরীমনি। এবার কোলে শিশুর নতুন ছবি প্রকাশের পর অনেকেই ধারণা করছেন, মেয়ের পর এবার হয়তো পুত্রসন্তান দত্তক নিয়েছেন তিনি।

তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি পরীমনি। নবজাতককে ঘিরে তাঁর নতুন পোস্টের অর্থ কী, সে বিষয়েও সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

 

আরো দেখুন