কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি’র অভিষেক অনুষ্ঠিত হয়েছে

কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি’র অভিষেক অনুষ্ঠিত হয়েছে
কুমিল্লা প্রতিনিধি :০১ নবেম্বর ২০২৬

শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর আলহাজ্ব শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল-কাদেরী পীর সাহেব হুজুর এর প্রতিষ্ঠিত সংগঠন জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি’র কুমিল্লা শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা শাহপুর দরবার শরীফ এর আলহাজ্ব শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল-কাদেরী পীর সাহেবের উপস্থিতিতে শাহপুর দরবার শরীফের ভক্ত-মুরিদ, জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সুন্নী আশেকে রাসূল (দ.) অংশগ্রহণ করেন।
শনিবার (৩১ শে অক্টোবর) শনিবার রাতে নগরীর গোল্ডেন স্পুন কনভেনশন সেন্টারে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
নগরীর বিভিন্ন ওয়ার্ড এর নেতৃবৃন্দ, নবীন-প্রবীন ভক্ত মুরীদ বৃন্দ,বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন পেশাজীবি ও শ্রমজীবি ব্যাক্তিবর্গসহ সর্বস্তরের মুরিদ গন বক্তব্য রাখেন। বক্তব্যে পর শপথ বাক্য পাঠ করানো হয়।মিলাদ কিয়াম ও আল্লাহ আল্লাহ জিকির শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল-কাদেরী পীর সাহেব, উদ্ভোধক হিসবে জিকরুল্লা ইসলামিক কমিটি কুমিল্লা মহানগরের সভাপতি আলহাজ্ব ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন আল কাদেরী,প্রধান বক্তা হিসেবে সেক্রেটারি আলহাজ্ব মো. শরিফুল ইসলাম আল কাদেরী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপুর দরবার শরীফের বিশিষ্ট খাদেম আলহাজ্ব আতাউর রহমান, আলহাজ্ব মো. শহিদুল ইসলাম মাস্টার,মোহাম্মদ কবির হোসেন,মেডিকেল মো. শহিদুল ইসলাম,আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী,বিশিষ্ঠ মিডিয়া ব্যক্তিত্ব গাজী সোলাইমান আল কাদেরী, মাওলানা কাউছার আহমদ শাহপুরী, মাওলানা মাহবুব রেজা,মাওলানা ফজলুল করীম,মাওলানা গোলাম হাসান,মাওলানা জিএম শাহজাহান বিপ্লবী,মোঃ মাহবুবুর রহমান,ইন্জিয়ার আবুল বাসার,এনামুল হক জুয়েল সহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংগঠনিক নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন জিকরুল্লা ইসলামিয়া যুব কমিটি কুমিল্লা মহানগর এর সভাপতি ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ,
আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি সহ-সভাপতি আশিকুর রহমান মামুন, সহ-সভাপতি ওমর শরীফ রাসেল ,সিরাজুল ইসলাম,আবদুর রহিম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন চৌধুরী,সহ-সাধারন সম্পাদক আবুল বাসার,গোলাম রানা,মিনহাজ শাহপুরী,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ,দপ্তর সম্পাদক রুহুল আমিন,ক্যাশিয়ার জামাল হোসেন, সোহেল হোসেন,তথা ও প্রযুক্তি সম্পাদক আতাউর রহমান সানী,সাহিত্য সম্পাদক নজরুল ইসলাম প্রচার সম্পাদক সুমন শাহপুরী সহ কুমিল্লা মহানগর জিকরুল্লাহ যুব কমিটির বিভিন্ন সম্পাদক বৃন্দ
আগত সকল অতিথিদের কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি নেতৃবৃন্দ শুভেচ্ছা অভিনন্দন জানান।
কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির নেতৃবৃন্দ জানান, নূরুন্নবী (দঃ) প্রেম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সত্য, ন্যায় ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামা’আত খেদমত করে যাবে, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা নুরুন্নবী (দঃ) আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।