দেশে নৈরাজ্য সৃষ্টি করতে একটি গোষ্ঠী সর্বদা সক্রিয় : রিজভী

দেশে নৈরাজ্য সৃষ্টি করতে একটি গোষ্ঠী সর্বদা সক্রিয় : রিজভী
বুধবার এক বিবৃতিতে রাজু মোল্লাকে হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খুনখারাবির মাধ্যমে দেশের মধ্যে অশান্তি ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে একটি গোষ্ঠী সর্বদা সক্রিয় রয়েছে জানিয়ে বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শারীরিক নির্যাতনে রাজু মোল্লাকে হত্যার ঘটনা সেটিরই ধারাবাহিকতা। খুন-জখমের মাধ্যমে দেশের ভেতর অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের কোনো বিকল্প নেই। সরকারসহ দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের রুখে দিতে হবে।
