জামায়াত ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে

আবু হানিফ

জামায়াত ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে

inside-post
অনলাইন ডেস্ক
জামায়াতে ইসলামীর জোট ছাড়লে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তিন খণ্ডে বিভক্ত হবে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তার দাবি, বাস্তবতা এমন যে, এনসিপি কখনো জামায়াত জোট ছাড়তে পারবে না।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির জামায়াত জোট ছাড়ার সংবাদ দেখা গেলেও বাস্তবতা ভিন্ন বলে জানিয়েছেন আবু হানিফ। বলেন, ‘জামায়াত ছাড়া এনসিপি রাজনৈতিকভাবে নিঃস্ব বলা যায়। জোট ছাড়ার আওয়াজটা মূলত এনসিপির একটা কৌশল।

সামনে স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনে জামায়াতের কাছ থেকে বেশি সুবিধা নিতে মূলত জোট ছাড়ার ফাঁকা আওয়াজ দিচ্ছে।’

এই আওয়াজ দিলে জামায়াত এনসিপিকে স্থানীয় নির্বাচনে বেশি সুবিধা দিয়ে হলেও জোটে রাখবে। আর সেই সুযোগটা নেওয়ার জন্য জোট ছাড়ার কথা বলছে বলে দাবি করেছেন আবু হানিফ।

গণ অধিকার পরিষদের মুখপাত্র বলেন, ‘এনসিপি জামায়াতকে ছাড়তে পারবে না।

তার দুইটা কারণ। প্রথমত জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে। এক খণ্ড সাবেক শিবির, এক খণ্ড সাবেক পরিষদ আর আরেক খণ্ড সাধারণ যারা।’ 

দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন, ‘তৃণমূলে আসলে এনসিপি বলতে কিছু নেই, যাহা জামায়াত তাহাই এনসিপি। ফলে এই বাস্তবতায় জামায়াত জোট কখনোই ছাড়তে পারবে না এনসিপি।

আরো দেখুন