মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি শ্রমিকপক্ষের ধারেকাছেও নেই

বাবুল আক্তার
মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি শ্রমিকপক্ষের ধারেকাছেও নেই

সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুল আক্তার এসব কথা বলেন।
তিনি বলেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের দাবির ধারেকাছেও নেই। তবে এটি চূড়ান্ত প্রস্তাব নয়।
মালিকপক্ষের প্রস্তাবের অঙ্ক প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বাবুল আক্তার বলেন, প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। উভয়পক্ষের সংশোধিত প্রস্তাবের ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়া হবে।বাবুল আক্তারের ভাষ্য, আগের বারের মতো এবারও প্রাথমিক প্রস্তাবের পর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।