১১ ব্যাটার মিলে বাংলাদেশের রান ৯১

১১ ব্যাটার মিলে বাংলাদেশের রান ৯১

ক্রীড়া ডেস্ক
আসা-যাওয়া থামল। সেঞ্চুরিয়নে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ১১ ব্যাটার মিলিয়েও দ্বিতীয় টেস্টে তিন অঙ্ক  ছুঁতে পাড়ল না বাংলাদেশ।সেঞ্চুরিয়ন টেস্টে ৯১ রানে অলআউট হয়েছে। দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপের মুখে দাঁড়াতে পারেননি ‍নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা।
শুরুটা হয়েছে ইনিংসের দ্বিতীয় ওভারে।তানজিদ হাসান তামিম ব্যক্তিগত ৩ রানে ইয়ানসেনের বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে। দ্বিতীয় উইকেটের দলের সর্বোচ্চ ৩৪ রানের জুটি গড়ে ধাক্কা সামলানোর কাজটা করছিলেন মুমিনুল হক ও মাহফিজুল ইসলাম রবিন।

কিন্তু নরকিয়া বোলিংয়ে আসতেই টালমাটাল বাংলাদেশের ব্যাটিং। নিজের দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানে তিনি।

শুরুটা রবিনকে দিয়ে। 

ইনিংসের ১৪তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড করেন নরকিয়া। তাতে ২৩ রানেই থেমে যায় ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা বাংলাদেশি ব্যাটারের ইনিংস।

দুই বল বিরতি দিয়ে এবার শান্তকে ড্রেসিংরুমের পথ দেখন নরকিয়া। ব্যক্তিগত ৪ রানের বাউন্ডারিটা আউট হওয়ার আগের বলে হাঁকিয়েছিলেন শান্ত।

পরে সেটাই হলো। শেষ ৪ উইকেট বাংলাদেশ হারায় মাত্র ৩ রানে। যার ৩টিই নিয়েছেন কাগিসো রাবাদা। তার সমান ৩ উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেনও। বাংলাদেশের উইকেট বৃষ্টির শুরু আর শেষ বাঁহাতি পেসারই করেন।

inside-post
আরো দেখুন