মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক সচেতনতা জরুরিঃ সোনাকান্দা কামিল মাদ্রাসায় মাঠে জন-সমাবেশ অভিমত- -সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা পিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান পীর।

মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক সচেতনতা জরুরিঃ সোনাকান্দা কামিল মাদ্রাসায় মাঠে জন-সমাবেশ অভিমত-
-সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা পিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান পীর।

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
শনিবার ২৭ জুন
জনসমাবেশ বক্তারা বলেছেন, মাদক শুধু একটা নেশা না। এটা একটা পরিবার ধ্বংসের মেশিন। বাবার ঘাম ঝরানো টাকা নেশার পেছনে যায়, মায়ের চোখের পানি ঝরছে। সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়। যে ছেলে মসজিদে আজান দিত, সে আজ চুরি করে। একটা মাদকাসক্ত ছেলে মানে একটা ধ্বংস হওয়া পরিবার। আজকে যে ছেলেটা মাদক ধরছে, কাল সে চুরি করবে, ছিনতাই করবে। মাদক শুধু একটা মানুষকে মারে না, একটা পুরা সমাজকে পঙ্গু করে দেয়। এইডস,ক্যান্সার ও হৃদরোগের মতো মাদকাসক্তি ও ভয়াবহ রোপ ধারণ করেছে। অকালে ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। দাম্পত্য জীবনের কলাহের জের ধরে ভেঙে যাচ্ছে অসংখ্য সুখের সংসার।
শনিবার (২৭ জুন) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ১ নং শ্রীকাইল ইউনিয়ন শাখার সমাজ সংস্কার ফোরাম আয়োজিত “মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক সচেতনতা” জনসমাবেশ বক্তারা এসব কথা বলেন।
শ্রীকাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা পিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান পীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীকাইল সরকারি কলেজ সাবেক বাংলা প্রফেসর শ্যামা প্রসাদ ভট্টাচার্য, বিএনপি নেতা মনিরুল হক জজসহ আলেম-ওলামা, শিক্ষাবিদ, জন প্রতিনিধি, সমাজসেবক, বিভিন্ন সংগঠন ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা পিন্সিপাল ও বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ আমীর আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান পীর বলেছেন, মাদকাসক্তি আধুনিক সভ্যতার বিপদজনক রোগ। মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে তরুণ প্রজন্ম। শহর থেকে গ্রাম, স্কুল থেকে কলেজ, রিক্সাচালক, শ্রমিকসহ সর্বত্রই মাদক পাওয়া যাচ্ছে হাতের নাগালে। মাদক এক নীরব ঘাতক। তরুণ সমাজের হারিয়ে যাচ্ছে নৈতিক মূল্যেবোধ। এই ভয়াল মাদক তারুণ্য, মেধা বিবেক, মনুষ্যত্ব সব কিছু ধ্বংস করে দিচ্ছে। ভেঙে যাচ্ছে পারিবারিক বন্ধন, নষ্ট হচ্ছে আস্থা-বিশ্বাস। পারিবারিক ও সমাজের নতুন আতঙ্কের নাম মাদক। মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক সচেতনতা এই আন্দোলন মুরাদনগর উপজেলা ২২টি ইউনিয়নের ৩১৭ টি গ্রামসহ সারাদেশে বেগবান বিস্তার করা হবে।##