কুমিল্লায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির নতুন জেলা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত,

কুমিল্লায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির নতুন জেলা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত,
কুমিল্লা প্রতিনিধি: ১১ জুলাই ২০২৬
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, নতুন জেলা কমিটি গঠন ও কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ১২টায় অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক মো. রুহুল আমিন মজুমদার। মাসুকুর রহমান আবির ও ইসমাইল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, ভিপি ওয়াসিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার জাহান দোলন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী।
সভায় বক্তারা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন মো. রুহুল আমিন মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ গোলাম মহিউদ্দিন এবং কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস সোহেল।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে সংগঠনের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অতিথিরা উপস্থিত ছিলেন।

inside-post
আরো দেখুন