মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী

মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী বলেন, ‘আমরা ব্যবসা করতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যার যার সম্মান আমরা দেব। দেশের সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন মুক্তিযুদ্ধ কিংবা জুলাই চেতনাকে নিজেদের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের ইতিহাস, মুক্তিযোদ্ধা ও জনগণের আন্দোলনের চেতনাকে যথাযথ সম্মানের সঙ্গে ধারণ করতে হবে।’
অনুষ্ঠানে ধর্মমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে মোট ৫ লাখ টাকা এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫ লাখসহ মোট ১০ লাখ টাকার নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল আহসান এবং সদস্যসচিব সুমন মাস্টারসহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
