ফতুল্লায় অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসায় কোনো ফি নেওয়া হবে না : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফতুল্লায় অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসায় কোনো ফি নেওয়া হবে না : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ড. এম এ মুহিত বলেন, এমন ঘটনা থেকে বাঁচতে আরো সচেতনতার দরকার। সামনে বার্ন চিকিৎসা সারা দেশে বিকেন্দ্রীকরণ করা হবে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ফলে ধোঁয়ায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মধ্যে ৭৭ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ৪ জনকে আইসিইউতে পাঠানো হয় এবং ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেওয়া হয়। বাকি ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়।
