উরুগুয়ে ২০১৮, যেখানে শুরু হয়েছিল স্পেন ফুটবলের রাজত্ব

উরুগুয়ে ২০১৮, যেখানে শুরু হয়েছিল স্পেন ফুটবলের রাজত্ব
ক্রীড়া ডেস্ক
উরুগুয়ের মনতেভিডিওর ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মেক্সিকোকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে ট্রফি উঁচিয়ে ধরে স্পেনের অনূর্ধ্ব-১৭ নারী দল। ম্যাচটিতে স্পেনের হয়ে দুটি গোলই করেন তারকা ফরোয়ার্ড ক্লদিয়া পিনা।
পুরো টুর্নামেন্টে ৭ গোল করে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। অন্যদিকে, গোলপোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেন ক্যাটা কোল।
