‘ম্যান অব টুমরো’তে আসছেন ওয়ান্ডার উইম্যান

‘ম্যান অব টুমরো’তে আসছেন ওয়ান্ডার উইম্যান
বিনোদন ডেস্ক
ডিসি ইউনিভার্সের নতুন সিনেমা ‘ম্যান অব টুমরো’তে দেখা যেতে পারে জনপ্রিয় সুপারহিরো চরিত্র ওয়ান্ডার উইম্যানকে। চরিত্রটিতে অভিনয় করতে পারেন অভিনেত্রী আদ্রিয়া আরজোনা।
প্রতিবেদনে সাংবাদিক বেন ফ্রিটজ জানিয়েছেন, ডিসি স্টুডিওর প্রধান জেমস গান ও পিটার সাফরান তাদের পরিকল্পিত সিনেমাটিতে ওয়ান্ডার উইম্যানের অভিষেক ঘটাতে যাচ্ছেন। তবে চরিত্রটিতে আদ্রিয়া আরজোনার অভিনয়ের বিষয়টি ডিসি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
অক্টোবরে অভিনেতা ফ্রাঙ্ক গ্রিলো আদ্রিয়াকে ওয়ান্ডার ওম্যান হিসেবে দেখানো একটি ভক্তনির্মিত পোস্টার শেয়ার করেন। বিষয়টি নিয়ে জেমস গান তার সঙ্গে ব্যক্তিগত বার্তার কথোপকথন প্রকাশ করেন। সেখানে গান জানান, আদ্রিয়া কোন চরিত্রে অভিনয় করছেন, তা ফ্রাঙ্ক জানেন না। তবে খুব ছোট কোনো চরিত্রে তার উপস্থিতির সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
